• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা / ৫৫২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করুনী (রাঃ) ফাউন্ডেশন-এর উদ্যোগে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর ব্যক্তিগত প্রচেষ্টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮ রমজান (৮ মার্চ) রবিবার বাদ যোহর নারায়ণগঞ্জ চাষাড়া আর্মি মার্কেটের সামনে সকল এন্টারপ্রাইজ কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ওয়ায়েস করুনী (রাঃ) একজন মহাসাধক ছিলেন। এই মহান সাধকের নামের সংগঠন যেই উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রসংশনীয়, আগমীতে আমরা সকলেই সহযোগিতার মাধ্যমে পরিসর বৃদ্ধি করা হবে। যেন আরো অসহায় পরিবারের উপকার হয়। তিনি আরো বলেন, সঠিক ভাবে সমষ্টিগত যাকাত আমরা সমাজে বিতরণ করতে পারলে দেশের দারিদ্র্যতা দুর হবে। আমি আশাকরি বিদ্যুৎ র এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মহল্লা ভিত্তিক সহযোগিতা করা হবে। মানবতার বাঁচিয়ে রাখা জরুরী।
অনুষ্ঠানে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মাধ্যমে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-এর আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং জেড টিভি অনলাইন-এর প্রধান বার্তা সম্পাদক শেখ জাকির আহমেদ।
এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কিছু নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝেও গোপনে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..