• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

আজ কবি কাজী আনিসুল হক’র জন্মদিন

শাহানাজ আক্তার সাথী / ১৩৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ কবি ও সাংবাদিক মোঃ আনিসুল হক হীরা’র জন্মদিন। তার লেখক নাম কাজী আনিসুল হক। বাবা সামসুল হক, মাতা শাহীনুর হক। ১৯৮৬ সালের ৪ঠা সেপ্টেম্বরে বাংলার প্রাচীন রাজধানী ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়ণগঞ্জ জেলার দেওভোগ মাদ্রাসা শেষমাথা এলাকায় জন্ম। পেশা সাংবাদিকতা, নেশা কবিতা লেখা। স্ব-শিক্ষায় শিক্ষিত কবি মানুষ হওয়ার সাধনায় রত।
তরুণ এ কবির প্রথম কাব্যগ্রন্থ তুমি (২০০৭), দ্বিতীয় কাব্যগন্থ ‘জলরঙ নারী'(২০২০), তৃতীয় কাব্যগ্রন্থ ‘ এ কবিতা তোমাকে দিলাম’ (২০২২), চতুর্থ কাব্যগ্রন্থ ‘জুহি সিরিজ’ (২০২৩), পঞ্চম কাব্যগ্রন্থ ‘স্বয়ং বাংলাদেশ'(২০২৫), স্ব-নির্বাচিত প্রেমের কবিতা ‘বিপদজনক একশো এক’ (২০২৫) প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি তিনি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন কবিতার কম্পাস, লক্ষ্যাপারে ও অভিযান পত্র।
বর্তমানে তিনি দৈনিক আজকের নীরবাংলা পত্রিকায় বার্তা সম্পাদক এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। কবি ও সাংবাদিক মোঃ আনিসুল হক হীরা’র এ শুভক্ষণে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পরিবারের পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা জানান সৃজনশীল লেখকবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..