• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার বাংলাদেশ ছড়া সংসদ এর ৫৩ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ

আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আজ সকাল-১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার

আয়োজনে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর জন্য মেলা স্টলের আয়োজন করা হয়েছে। উক্ত মেলার স্টোল ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।জেলা প্রশাসক মেলার স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। এরপর
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত দিবসের প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আ ফ ম মশিউর রহমান (সিভিল সার্জন), মোঃ সিফাত উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক, কানিজ ফারজানা শান্তা, জেলা আনসার কমান্ডেন্ট, বিকারুন্নেসা, মহিলা বিষয়ক কর্মকর্তা,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা সহ জেলার বিভিন্ন নারী সংগঠনের বিভিন্ন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকমো: রায়হান কবির বলেন, আমাদের দেশের নারী উদ্যোক্তাদের যথাযথ সম্মানের সাথে মূল্যায়ন করতে হবে। তাদেরকে সরকারি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। তাদেরকে স্বাবলম্বী করে ঘড়ে তুলতে হবে তাহলে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব। তাদেরকে ছোট করে না দেখে সার্বিক সহযোগিতার মাধ্যমে কাজ করার সুযোগ করে দিতে হবে। পরিশেষে, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে আলোচনা সভাটি শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..