• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত না’গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার ছাত্রলীগ সিগারেট পান করে, দেখাতে পারলে পদত্যাগ করবো: এমপি বাবু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: ‘ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। সেগুলো গোনায় ধরার মত না। শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না। আমার আড়াইহাজারের মুরুব্বীরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও সিগারেট পান করতে বা হাতে নিয়েছে এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে, বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এসব কথা বলেন।

এমপি বাবু বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি। করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..