• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এর পিএইচডি ডিগ্রী অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি / ৮৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমান পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি (টিআইইউ) এর স্কুল অব ম্যানেজম্যান্ট থেকে তিনি এ ডিগ্রী অর্জন করেন। পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘‘ রোল অব এনজিও’স ইন এচিভিং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর পারসন্স উইথ ডিসএবিলিটিস ইন বাংলাদেশঃ এ পাথওয়ে টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ’’। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর স্কুল অব ম্যানেজম্যান্ট এর এসোসিয়েট ডীন প্রফেসর ড. গগন পারিক এর তত্ত্বাবধানে তার পিএইচডি ডিগ্রির গবেষণা কার্যক্রম পরিচালনা হয়েছে ।

জনাব ড.মোঃ আরিফুর রহমান’র সহধর্মিনী উন্নয়ন গবেষক ও কবি ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও দুই সন্তান আফরা নাওয়ার রহমান (এনভায়রনমেন্টাল সাইন্স বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ অধ্যয়নরত) ও আবরার খলিল রহমান (ইন্টারন্যাশনাল হোপ স্কুল চট্টগ্রাম – এ নবম শ্রেণিতে অধ্যয়নরত)। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমাজ উন্নয়ন মূলক সংস্থার সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন একাডেমিক – নন একাডেমিক গবেষণা মূলক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত আছেন। সমাজ উন্নয়ন বিষয়ক জার্নাল ” সোশ্যাল চেঞ্জ “এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..