• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

ইসমাইলের দিকে তেড়ে গেলেন সেলিম ওসমান

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
রমিকদের দাবি-দাওয়া নিয়ে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে শ্রমিক নেতা ও আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইলের দিকে তেড়ে আসেন সাংসদ সেলিম ওসমান।

কুমুদিনী বাগানের জুট প্রেসের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে শ্রমিক নেতা ও আইনজীবী অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইলের দিকে তেড়ে আসেন সাংসদ সেলিম ওসমান। শ্রমিক নেতা ইসমাইলকে গণমাধ্যমকর্মীদের সামনে ধমকও দেন নারায়ণগঞ্জ-৫ আসনের এই সাংসদ।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কক্ষের সামনে বারান্দায় এই ঘটনা ঘটে। এর আগে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা কিংবা পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত কুমুদিনী শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ’র উপস্থিতিতে তার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী নেতা শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু। শ্রমিকদের পক্ষে তাদের আইনজীবী ও শ্রমিক নেতা অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, কুমুদিনীর শ্রমিক ও শহরের খানপুরের উত্তর কুমুদিনা বাগানের বাসিন্দা মো. জুয়েল, মো. নাসির প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কথা বলেন বিকেএমইএ’র সভাপতি ও সাংসদ একেএম সেলিম ওসমান। এ সময় সাংবাদিকদের সামনে কথা বলার জন্য শ্রমিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইলকে ডাকেন সাংসদ। তখন সাংবাদিকদের সামনে কিছুই বলেননি ইসমাইল। সাংসদের কথা বলা শেষে সাংবাদিকদের সাথে আলাদা করে কথা বলেন মাহবুবুর রহমান ইসমাইল। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের পক্ষে একটি কথাও বলেননি সাংসদ সেলিম ওসমান। এমনকি বৈঠকে শ্রমিকদের আইনজীবী হিসেবে তাকেও তাদের দাবি-দাওয়া প্রসঙ্গে কথা বলতে দেয়া হয়নি। মাহবুবুর রহমান ইসমাইলের এমন বক্তব্য অদূরে থাকা সাংসদ সেলিম ওসমান শুনছিলেন। অ্যাড. ইসমাইলের কথা শুনে তার দিকে তেড়ে আসেন সেলিম ওসমান। এক পর্যায়ে উচ্চবাচ্যও করেন সেলিম ওসমান।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘শ্রমিকদের পক্ষে কথা বলায় এমপি সাহেব তেড়ে আসেন। বৈঠকের নামে মালিকদের পক্ষে একতরফা সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের বলতে গেলেই ক্ষেপে যান তিনি।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..