• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সৌজন্য সাক্ষাতে সম্মাননা স্মারক প্রদান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণঃ স্বরাষ্ট্রমন্ত্রী

 ‘কবিতার কম্পাস ২০২২ ‘ কাব্য সংকলনের পাঠ আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৫১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সাহিত্য সংগঠন এর উদ্যোগে অমর একুশে বইমেলায় প্রকাশিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ জন লেখকদের নিয়ে কবিতাঞ্জলি কবিতার কম্পাস ২০২২ নিয়ে পাঠ আলোচনা ও ইফতার এর আয়োজন করা হয়।

১৫ এপ্রিল ১৩ রমজান শুক্রবার বিকেল ৫টায় চাষাড়া হোয়াইট হাউজের ২য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহ্বায়ক কাজী আনিসুল হক হীরা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু এর সার্বিক তত্ত্বাবধানে পাঠ আলোচনায় মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিবুল হক কবির এবং মুখ্য আলোচক অধ্যক্ষ রুমন রেজা। এছাড়াও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ইউসুফ আলী এটম, কবি রইস মুকুল, কবি দীপক ভৌমিক, কবি মিজান মিলকি ও কবি এস এ শামীম।
শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, কবি আল আশরাফ বিন্ধু,কবি ফরিদুল মাইয়ান,কবি আল মনির, কবি হাবিব সিদ্দিক, এম এ সামাদ মতিন, কবি কামাল সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গৌতম সাহা, সোনিয়া দেওয়ান প্রীতি, ফরিদা ইয়াসমিন সুমনা, আলী হোসেন, অপু রহমান, জামান, কবি সালমা ডলি, মাকসুদা ইযাসমিন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন রোমেছ, পারভীন, মিরাজ, এম নাজমুল, জুয়েল সরকার, এম এইচ শ্রাবন, বুলবুল, এজাজ সারোয়ার, সামিয়া রহমান, কন্ঠ শিল্পী মাবিয়া রহমান ও অনিছা তারান্নুম অমিসহ প্রমূখ।

কবি রাজলক্ষ্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর পক্ষে আহবায়ক কাজী আনিসুল হক হীরা ও যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু অতিথি কবি মজিবুল হক কবির ও অধ্যক্ষ রুমন রেজাকে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট প্রদান করেন।
ইফতারের আগ মূহুর্তে দোয়া পরিচালনা করেন কবি কামাল সিদ্দিকী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..