• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সৃজনশীল লেখক, কবি,সাংবাদিক ও সংগঠক এ এস এম এনামুল হক প্রিন্স এর প্রতি শ্রদ্ধা নিবেদনে

কবরস্থানে গিয়ে সাহিত্য ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার শিয়রে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।

২ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নামাজের পর নারায়ণগঞ্জ মাসদাইরে অবস্থিত কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত এনামুল হক প্রিন্স এর কবরের পাশে গিয়ে এই শ্রদ্ধা জানান।

এ সময় ফুলদিয়ে শ্রদ্ধানিবেদন করেন বর্ণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু রায়হান, কাব্যছন্দ সংগঠনের সভাপতি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগান্তর স্বজন নারায়ণগঞ্জ কমিটির সভাপতি জাহাঙ্গীর ডালিম, কবি মৃত্যুঞ্জয় ও সংগঠক সঞ্চয়।

উপস্থিত সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কবর জিয়ারত শেষে আল্লাহ পাকের দরবারে মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যু এনামুল হক প্রিন্সএর আত্মার মাগফিরাত কামনা করেন।
মহান রাব্বুল আলামিনের দরবারে বিনম্র প্রার্থনা—তিনি যেন আমাদের প্রিয় এনামুল হককে তাঁর অসীম রহমতে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও গুণগ্রাহীদের এই মহাসংকট সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দান করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..