• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া

নিজস্ব সংবাদদাতা / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রয়াত কবি, সাংবাদিক ও সংগঠক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো আবেগঘন স্মরণসভা, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন জার্নালিস্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত প্রিন্সের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার লেখা কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাব্যছন্দ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান আলোচক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহীম, কবি-সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, ডা. গাজী খায়রুজ্জামান, কবি ও শিক্ষক কামাল সিদ্দিক, আনন্দধাম সংগঠনের চেয়ারম্যান হাসিনা রহমান শিমু, জাদুশিল্পী কবির প্রধান, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল, কবি রঞ্জিত মোদক ও সাংবাদিক আবুল হোসেনসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

স্মরণসভায় বক্তারা বলেন, কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স তার স্বল্প জীবনে শত শত সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ অর্জন করেছিলেন। যা এখন অযত্নে নষ্ট হওয়ার পথে। তাই তার স্মৃতি ধরে রাখতে পরিবারের কাছে একটি সংরক্ষিত কক্ষ বা প্রিন্স কর্নার গড়ে তোলার জোর দাবি জানান বক্তারা, যেখানে তার অর্জিত সম্মাননাগুলো সাজিয়ে রাখা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বক্তাদের এই আবেদনে পরিবারের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে এবং একটি কক্ষ দেওয়ার সম্মতি প্রকাশ করেছেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিন্স ছিল একাধারে কবি, সাংবাদিক ও সংগঠক। তার অকাল প্রয়াণে নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

প্রধান আলোচক ড. ফজলুল হক রুমন রেজা বলেন, এনামুল হক প্রিন্স ছিলেন তারুণ্যের প্রতীক। একজন প্রিন্স চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া কর্ম আমাদের পথ দেখাবে।

অনুষ্ঠান শেষে বক্তারা প্রয়াত প্রিন্সের নামে স্মৃতি পদক ও সাহিত্য পুরস্কার চালুর দাবি জানান এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..