• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন 

নিজস্ব সংবাদদাতা / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ নজরুল -এর অভিযান কবিতা ও নির্বাচনের শতবর্ষ কবির ১২৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ বাঁশরী এর উদ্যোগে নজরুল পদক প্রদান,পুরস্কার বিতরণী, আবৃত্তি ও নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

১১ জুলাই শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ-ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট নজরুল গবেষক, শিক্ষাবিদ, জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অনুপম হায়াৎ এ সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নজরুল গবেষক কবি মোঃ হুমায়ন কবির ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও ইতিহাসবিদ মো:আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম মিশা,মফিজ ইসলাম মিলন,বাঁশরী এর সাধারণ  সম্পাদক জাকির হোসেন, কবি নজরুল ইসলাম মঞ্চ এর চেয়ারম্যান এ্যাড: মহীউদ্দীন (শাহিন),দৈনিক খবরের পাতা’র প্রকাশক ও সম্পাদক এ্যাড: মাহবুবুর রহমান মাসুম , বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সাংবাদিক, ছড়াকার ও সংগঠক মো: ইউসুফ আলী এটম,অনুবাদক মাহবুবুল হক ও সাইফুল।
উপস্থিত বক্তরা তাদের বক্তব্যে কবি নজরুল এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই সাথে নজরুলের চেতনা ধারনে সকলকে উৎসাহিত করেন। নজরুল শুধু একক চিন্তা চেতনায় সীমাবদ্ধ ছিলেন না, তার বিস্তার বিশ্বময়। তার রচিত প্রতিটি কবিতা, গান আমাদের মনে অনুপ্রেরণা জাগায়।
আলোচনা শেষে কয়েকজনকে  নজরুল সন্মাননা পদক ও  প্রতিযোগীতায় অংশগ্রহণকারী  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..