• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা না’গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

কাভার্ডভ্যান চাপায় রিকশার দুই আরোহী নিহত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
ঘাতক কাভার্ড ভ্যান ও চালক রাসেল।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯ জুন) পশ্চিম মাসদাইরের আমেনা গার্মেন্টস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করেছে।
এই ঘটনায় নিহতরা হলেন: ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আফসার উদ্দিন (৫৬), একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে আব্বাস উদ্দিন (৪৮)। তারা শহরের টানবাজারের সুতার গদিতে লেবারের (শ্রমিক) কাজ করেন।
এঘটনায় এলাকাবাসী মিনি কাভার্ড ভ্যান ও চালক রাসেলকে (৩৫) আটক করে পুলিশে সোর্পদ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় দিকে পঞ্চবটি থেকে চাষাঢ়া থেকে যাওয়ার পথে সামনের একটি গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী ব্যাটারিচালিত রিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত হন মিশুক বলে পরিচিত ব্যাটারিচালিত রিকশার চালক মিজান গুরুতর আহত হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহত দুইজনেরই মরদেহ বাসায় নিয়ে গিয়েছে তাদের পরিবার। মিশুক চালক মিজান গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..