• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

চাষাড়ায় পরিবহন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

নিজস্ব সংবাদদাতা / ৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের চাষাড়া ও আশপাশের এলাকায় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ডকে কেন্দ্র করে

চাঁদা আদায় এবং স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবহন খাত নিয়ন্ত্রণ ও অবৈধ অর্থ আদায় নিয়ে স্থানীয় চালক ও মালিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি পায়েলের বিরুদ্ধে চাষাড়া এলাকায় ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে এককালীন ৫ হাজার টাকা এবং প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিভিন্ন যানবাহনের চলাচল ও স্ট্যান্ড নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগও করছেন সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবহন স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিরোধ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। অভিযুক্ত পায়েলের বিরুদ্ধে অতীতেও রাজনৈতিক বিরোধ ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী পরিবহনচালক ও মালিকদের দাবি, পরিবহন খাতে এ ধরনের অবৈধ অর্থ আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাঁরা নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক ও মালিকেরা।

তাঁদের বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে পরিবহন খাতে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং চালক-মালিকেরা হয়রানি থেকে মুক্তি পাবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..