• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জমি সংক্রান্ত বিবাদের জেরে পিটিয়ে হত্যা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ মে, ২০২১
নিহত মোন্তাজউদ্দীন

নারায়ণগঞ্জ আড়াইহাজারে জমি সংক্রান্ত বিবাদের জেরে মোন্তাজউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩০ মে) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শফিকুল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মোন্তাজউদ্দীন ওই এলাকার মৃত ফজর আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাবেক মেম্বার আলাউদ্দীনের সঙ্গে নিহত মোন্তাজউদ্দীনের সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় মোন্তাজউদ্দীন ওই সম্পত্তিতে বালু ভরাট করছিলেন। এ সময় আলাউদ্দীন মেম্বারসহ তার পক্ষের রিমন, কানন, শফিকুল তাতে বাধা দেন। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আলাউদ্দীন মেম্বার গং মোন্তাজউদ্দীনকে পিটিয়ে আহত করেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোন্তাজউদ্দীনকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..