• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিংএ নারায়গঞ্জের প্রথম স্থান অর্জন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিংএ নারায়গঞ্জের প্রথম স্থান অর্জন

জাহাঙ্গীর হোসেনঃ জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং (ভায়া টেস্ট) এ সারাদেশে নারায়ণগঞ্জ প্রথম স্থান অর্জন করায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ও জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা সাইদ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, আড়াইহাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরজাহান আরা ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল।
এ সফলতার বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এর সাথে আলাপকালে তিনি জানান, সাফল্যের স্বীকৃতি অবশ্যই কর্মস্পৃহা বৃদ্ধি করে। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্বাস্থ্য অধিদপ্তরকে, আমাদের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদানের জন্য। ধন্যবাদ জানাই জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও মাঠ কর্মীকে। বিশেষ ধন্যবাদ জানাই ডা. মেহজাবীন জুহিকে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই স্বীকৃতি। আরো ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক স্যার, লাইন ডিরেক্টর স্যার ও পরিচালক স্বাস্থ্য (ঢাকা) স্যারকে। যাদের দিকনির্দেশনা আমাদেরকে সব সময়ই অনুপ্রাণিত করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..