• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের দল অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

২৪-৮-২৬ ইং সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, নারায়ণগঞ্জ ডিএসবি’র ডিআইও-১ সাইফুল ইসলাম সবুজ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী ও সহকারী কমিশনার সুরাইয়া আশরাফী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা থেকে মাধ্যমিক পর্যায় থেকে ১টি এবং কলেজ পর্যায় থেকে ১টি করে দল জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার নীতিমালা অনুযায়ী: অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
কোনো শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানের হয়ে খেলতে পারবে না।
অনুমোদিত তালিকার বাইরে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাইয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। নারায়ণগঞ্জে খেলার প্রচুর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জেলা থেকে সেরা দল জাতীয় পর্বে পাঠানোই আমাদের লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রতিযোগিতার ভেন্যু, বিচারক প্যানেল গঠন, প্রচার-প্রচারণা ও উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যায়ের বাছাইপর্ব শেষ করে জেলা পর্ব আয়োজনের নির্দেশ দেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ‘প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..