• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

জেলা বিএনপির শোক র‌্যালী ও বিক্ষোভ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেব নগরীতে শোক র‌্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (১০ অক্টোবর) বিকেল তিনটায় দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি ও নিহত নারায়ণগঞ্জের শাওন প্রধান, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিমের স্মরণে শোক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করে দেলের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, ১ সেপ্টেম্বর আমাদের শোভাযাত্রায় গুলি করে আমাদের ভাই শাওনকে হত্যা করেছিলো। তার আজকে ৪০ দিন। আজ শাওনের রুহের মাগফিরাত কামনা করার জন্যই আমরা নারায়ণগঞ্জ জেলার দশটি ইউনিট এবং সকল অঙ্গ—সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা এই শোক র‌্যালী শুরু করেছি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, কথায় কথায় আমাদেরকে গুলি করতে দিবো না। আমরা্ আর শোক র‌্যালী করতে চাই না। আমরা এখন বিজয় র‌্যালী করতে চাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হাই রাজু, মাহফুজুর রহমান হুমায়ুন, জাহিদ হাসান রোজেল, সদস্য মাশুকুল ইসলাম রাজিব, নজরুল ইসলাম টিটু, ইউসুফ আলী ভূঁইয়া, জুয়েল আহমেদ, মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, গোলজার হোসেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম,সাধারণ সম্পাদক মাহবুব রহমার, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়াসহ হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..