• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

টানা দুই হার মিরাজদের

বিডিনিউজ আই ডেস্ক : / ৫২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২ জুন, ২০২১

টানা দুই ম্যাচে হেরে গেল মেহেদী হাসান মিরাজদের খেলাঘর সমাজকল্যাণ সমিতি। পরপর দুই ম্যাচে পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে খেলাঘর।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৫০ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে ১৯ রানে হেরে যায় জহুরুল ইসলাম অমির নেতৃত্বাধীন খেলাঘর।

বুধবার মিরপুরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ফরহাদ রেজার নেতৃত্বাধীন প্রাইম দোলেশ্বর। দলের হয়ে ওপেনার ইমরান উজ্জামান সর্বোচ্চ ৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেন।

১৫০ রানের টার্গেট তাড়ায় ২০ ওভারে ১৩০ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজদের খেলাঘর। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রিশাদ হোসেন। এছাড়া ৩৩ রান করেন ফরহাদ হোসেন। ১০ বলে ১২ রান করে আউট হন মিরাজ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ আশরাফুলদের শেখ জামালের বিপক্ষে ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২ রানে হারে খেলাঘর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..