• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির মহীয়সী সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের কবি কাজী আনিসুল হক না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব

টি-২০ বিশ্বকাপ আমিরাতে

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

ক্রীড়া ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হচ্ছেনা- আগেই শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরিয়ে নেয়া হচ্ছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন। তবে আয়োজক হিসেবে থাকছে ভারতই।
বিসিসিআই বলেছে, আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপটি নিজ মাঠের পরিবর্তে ইউএইতে আয়োজনের বিষয়টি তারা বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা আইসিসিকে জানিয়ে দিয়েছে।
বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন,‘বিশ্বকাপ ইউএআইতে আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি। দেশে কোভিড-১৯ অবস্থা ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় আমাদের হাতে আর কোন বিকল্প নেই।’
টুর্নামেন্টের ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে জুন মাসের শেষ পর্যন্ত বিসিসিআইকে সময় বেঁধে দিয়েছিল আইসিসি।
বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে। স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বাকি অংশও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে ইউএইতে। কোভিডের কারণে গত ৪ মে স্থগিতে হয়ে যায় আইপিএলের এবারের আসর।
গত সপ্তাহে মরুর দেশেই শেষ হয়েছে পিএসএল। অবশ্য আইপিএলের গত আসরও অনুষ্ঠিত হয়েছিল এখানে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..