• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না’গঞ্জ সদরে দিনব্যাপি আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে ও জনগণের জনসচেতনতা বাড়াতে অব্যাহত কার্যক্রম চলমানঃ ডি‌সি রায়হান কবির নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত না’গঞ্জ সদরে ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা শীতবস্ত্রহীন শীতার্থ পথচারী,অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের পাশে কম্বল নিয়ে মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী না’গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ ও পিঠা উৎসব কুষ্টিয়ায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল থেকে ইনস্পেক্টর পদে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ রাতে ফতুল্লার তল্লায় এতিমখানা ও শীতার্ত পথচারীদের মাঝে সদর ইউএনও’র কম্বল বিতরণ

ঢাকা ইপিজেডে টেক্সটাইল শিল্পে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: বাংলাদেশি কোম্পানি মেসার্স ট্রেন্ডিং টেক্সটাইলস লিমিটেড ঢাকা ইপিজেডে একটি নিট কম্পোজিট টেক্সটাইল শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৩৮ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২ হাজার ৯৯৩ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটি বার্ষিক ১৫ মিলিয়ন পিস টি-শার্ট, ট্যাঙ্ক-টপ, পোলো শার্ট, সোয়েট শার্ট, কটন ও সিভিসি ফ্লিস জ্যাকেট ও ট্রাউজারস, হুডি জ্যাকেট, ফ্যান্সি লেডিস ও চিলড্রেন ওয়্যার এবং স্পোর্টস ওয়্যার উৎপাদন করবে। উল্লেখ্য, ঢাকা ইপিজেডের একটি বন্ধ কারখানা নিলাম প্রক্রিয়ায় বিক্রয়ের মাধ্যমে পুনরায় নতুন মালিকানায় পরিচালনার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হল।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাফিস মুনতাসির খান আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন্
এসময় অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..