• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এমদাদুল’র গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা / ৭০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর নুর মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং নামাজ আদায় করে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুনিদের বয়কট করে সৎ, আদর্শবান ও খোদাভীরু নেতৃত্বকে আগামী দিনে সংসদে পাঠানোর আহ্বান জানান।

ডা. এমদাদুল হক তার বক্তব্যে বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা খুনিদের স্থান হবে না। আগামী দিনে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি দেশের কল্যাণে কাজ করবেন এবং আল্লাহকে ভয় করে চলবেন।” তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে তার সাথে ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বনানী থানা সভাপতি হাফেজ আনিচুর রহমান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা মোতালেব হোসেন, রূপনগর থানা সভাপতি হাফেজ ওলিউল্লাহ, ইসলামি ছাত্র মজলিসের নাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..