• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত না’গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওভোগে ২ গ্রুপের সংঘর্ষে ১জন নিহত

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) রাত পৌনে দশটায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় এই হত্যাকান্ড ঘটে।

নিহত ইমন পশ্চিম দেওভোগ এলাকার মো: অরুন আহমেদের ছেলে।

এলাকাবাসি জানান, মাদক ব্যবসা নিয়ন্রন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে ডেভিড-আব্দুল্লাহ দুই ভাই এবং ওমর ফারুক-ইমন দুই ভাই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ভাইয়ের প্রতিপক্ষের সন্ত্রাসীরা ইমনের বুকে ছুরিকাঘাত করে। পরে তার দুই ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী গুরুতর অবস্থায় ইমনকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফতুল্লা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ নিহত ইমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, সংঘর্ষ ও খুনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে একটি গ্রুপকে পেয়েছি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্তসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..