• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

দৈনিক আজকের নীরবাংলার বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর নারায়ণগঞ্জের বি বি রোডস্থ গুলশান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ, সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক কবির প্রধান, নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ব্যবস্থাপনা সম্পাদক শরিফ চিশতী, প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা, বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান সুমন, ফটোসাংবাদিক ওয়ারদে রহমান, সেন্টু, আহম্মদ, বিল্লাল হোসেন, উজ্জল সরকার প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মিন্নাত আলী মাজার মসজিদের সহকারী ইমাম হাফেজ হায়দার। এছাড়াও দৈনিক আজকের নীরবাংলা পরিবারের সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..