• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

না’গঞ্জে কাদেরিয়া তৈয়্যবিয়া কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে পুরাতন জিমখানাস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা খানককায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) বাদ আছর খানকাহ্ ও মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মোঃ নুরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিক ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কবির হোসেন, যুবলীগ নেতা আহম্মদ আলী রেজা উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোক্তার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবু জাফর টিপু সহ মাদ্রাসার দাতা শুভার্থী ও শুভানুধ্যায়ীবৃন্দ।
সবাইকে উপস্থিত হওয়ায় শুভেচ্ছা জ্ঞাপন করেন- নাসিক ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর, গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী, মাদ্রাসার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেন।
পরিশেষে অত্র মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..