• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের কর্মবিরতির ৩য় দিন বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন না’গঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি  নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা বেগম খালেদা জিয়া ও সানির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত না’গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

না’গঞ্জ প্রথম বিভাগ ক্রিকেটে ফাহিম’র দূদার্ন্ত সেঞ্চুরী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ মে, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগে দূদার্ন্ত হার না মানা শতক হাঁকিয়েছেন শীতলক্ষ্যা ক্লাবের বা হাতি অলরাউন্ডার ফাহিম।

সোমবার (১৬ মে) সামজুজ্জোহা স্পোটর্স কমপ্লেক্স মাঠে ইসমাঈল বাবুল ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে ১২১ রানের নট আউট ইনিংস উপহার দেন প্রতিভাবান এই ক্রিকেটার।

প্রথম বিভাগ ক্রিকেটে ফাহিম’র এটা প্রথম সেঞ্চুরী। শীতলক্ষ্যা ক্লাবের লীগে এটি ৪র্থ ম্যাচ। ৪ ম্যাচে ফাহিমের মোট সংগ্রহ ১৭০ রান।

লীগ কমিটি সূত্র জানায়, ৫০ ওভারের সীমিত ম্যাচের প্রথমে ব্যাট করে শীতলক্ষ্যা ক্লাব ৩২৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। জবাবে ইসমাঈল বাবুল ক্রিকেট একাডেমী ২১৬ রানে গিয়ে আটকে যায়। ১১২ রানের বিশাল ব্যবধানে জয় পায় শীতলক্ষ্যা ক্লাব।

সেঞ্চুরী প্রসঙ্গে ফাহিম বলেন- আলহামদুল্লিাহ, প্রত্যেক খেলোয়ারের স্বপ্ন থাকে সেঞ্চুরী। সেটা এসে গেলো। বড় পরিসরে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার ইচ্ছে আছে। সামনে আরও বড় ইনিংস খেলতে চাই।

প্রতিভাবান ক্রিকেটার ফাহিম প্রথমবার শীতলক্ষ্যা ক্লাবের হয়ে খেলছেন। অতীতেও দ্বিতীয় বিভাগে তার উল্লেখযোগ্য বেশ কিছু অর্জন রয়েছে। ফাহিম কাশীপুর এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..