• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

না:গঞ্জ যানজট মুক্ত রাখতে খানপুরের কন্টেইনার টার্মিনাল অন্যত্র স্থানান্তরের দাবী

নিজস্ব সংবাদদাতা / ১০৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

“সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী শহরের বরফকল এলাকায় অবস্থিত চৌরঙ্গী পার্ক কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে সবার সম্মিলিত সিদ্ধান্তে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির মধ্যে ৩৫ জনের নাম ঘোষণা করা হয়।

এই কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে এডভোকেট মাহবুবুর রহমান মাসুককে। সভাপতি পদে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক পদে কাজী রমজানুল রশিদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

সভায় বক্তারা বলেন, কে কোন দল করলো, কোন দল ক্ষমতায় এলো সেটা নিয়ে মতভেদ থাকলেও দল-মত ভেদাভেদ ভুলে আমরা সবাই নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ। আমরা চাই যানজটমুক্ত, দূষণমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন নগরী। এবং নাগরিক অধিকার আদায়ে আমরা সর্বদাই থাকবো ঐক্যবদ্ধ।

সম্মেলনে প্রি-পেইড মিটার বর্জন, খানপুরে বিআইডব্লিউটিএর গোডাউনে পরিকল্পিত কন্টেইনার টার্মিনাল অন্যত্র স্থানান্তর এবং বেসরকারিভাবে গড়ে ওঠা একমাত্র বিনোদন কেন্দ্র চৌরঙ্গী পার্কটি যেন ধ্বংস না করা হয় সে দাবি জোরালোভাবে তোলা হয়।

প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এই ফোরাম কোনো রাজনৈতিক দলের নয়, এটি নারায়ণগঞ্জের আপামর জনগণের ফোরাম। আমরা ক্ষমতার জন্য নয়, অধিকারের জন্য লড়বো।

তিনি বলেন, প্রি-পেইড মিটার জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে, চাঁদাবাজি ও সন্ত্রাসে অতিষ্ঠ নগরবাসী। কন্টেইনার (আইসিটি) পোর্ট নির্মাণ স্থান্তরের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, খানপুরে কন্টেইনার টার্মিনাল হলে শহর অচল হয়ে যাবে। চৌরঙ্গী পার্ক আমাদের শিশু-কিশোর ও প্রবীণদের প্রাণের জায়গা, এটি রক্ষা করতে হবে।পরিশেষে তিনি সুন্দর ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে দল-মত নির্বিশেষে সকল নাগরিককে এই ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উক্ত সম্মেলনে নাগরিক অধিকার ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..