• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা

জাহাঙ্গীর হোসেন / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ ২য় ডোজ সফল করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও অংশীদার সংস্থার উদ্যোগে প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা ইউএনও কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা’র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডা. পিয়াস, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার একেএম, মেহেদূ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফিসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সভায়  জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ০১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন ২য় ডোজ চালু হবে।

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইনে (https://vaxepi.gov.bd) রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান (রোগ নিয়ন্ত্রণ)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..