• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নাটোরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

বিডিনিউজ আই ডেস্ক : / ২১৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

নাটোরের গুরুদাসপুর বাজারে নিজ বাড়িতে পান্না বেগম (৩২) নামে এক গৃহবধূকে বেধড়ক মারপিট করে এসিডে ঝলছে দিয়েছে সন্ত্রাসীরা। আহত গৃহবধূর দুই হাতসহ শরীরের বিভিন্নস্থান এসিডে পুড়ে গেছে। তিনি বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে।

এসিডে দগ্ধ গৃহবধূ পান্না জানান, নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারপিট করে শরীরে এসিড নিক্ষেপ করে স্থানীয় মিলন ও তাঁর সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে তারা। মিলন (৩৫) গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়ার কাঠ ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে।
প্রতিবেশী মনিরা খাতুন বলেন, বিকেলে পূর্ব দিকের প্রাচীর টপকে বাড়ির ভিতরে এসে মুহূর্তের মধ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। মারপিট করে শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় শফিকুলের ছেলে সিজান (১০) ও মেয়ে জুম্মা (২) আমার বাসার উঠানে খেলাধুলা করছিল। আমরা গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

আহত পান্নার স্বামী শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সম্প্রতি আমার স্ত্রীর মাধ্যমে স্থানীয় এনজিও থেকে ৯৯ হাজার টাকা লোন উত্তোলন করি। সে সময় মিলন তাকে সহযোগিতা করেন। এরপর থেকে মিলন বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পাবে বলে মিথ্যা প্রচার চালায়। তাকে টাকা না দেওয়ায় আমাদের ওপর নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মিলনের বড়ভাই এমদাদুল হককে আটক করা হয়েছে। মিলন ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..