• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান

বিডিনিউজ আই ডেস্ক : / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) তিনি এই বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন। পুলিশ সুপার সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. শামীম হোসেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রেখে সেবার মানোন্নয়ন ও মামলার তদন্ত নিখুঁতভাবে তদারকি করার তাগিদ দেন। একই সাথে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

উক্ত বার্ষিক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, আফরোজা হোসেন খান, মনিরা ইয়াছমিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এবং পুলিশ পরিদর্শক (অপারেশনস) আজিজুর রহমানসহ ‘ক’ সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..