• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০-৯-২৬ ইং অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্কুল-কলেজ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মমুখী সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, উন্নয়নের পূর্বশর্ত সমন্বয়। সব দপ্তরকে একসাথে টিম হিসেবে কাজ করতে হবে, যাতে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়।

তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেঙ্গু। আমি সকল দপ্তর প্রধানকে নির্দেশ দিচ্ছি, আপনাদের অফিস, স্কুল-কলেজ, খেলার মাঠসহ আওতাধীন সকল প্রতিষ্ঠানে কোথাও যেন পানি জমে এডিসের প্রজননক্ষেত্র তৈরি না হয়। নিয়মিত মনিটরিং করতে হবে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, অফিস সহকারী ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, দাপ্তরিক কার্যক্রমে যেন গতিশীলতা আসে, সেজন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..