• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

জাহাঙ্গীর হোসেন / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন   সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহিম,  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো.  শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে। তাই  সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এগিয়ে আশা উচিত।

সভায় কয়েকজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সভা শেষে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ’র সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..