• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : ‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২২ পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে আদালত পাড়ায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহান সরকার।

র‌্যালী শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন এনজিও সংগঠনের অংশগ্রহণে সভায় বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ খায়রুল আলম, জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস।

সভায় দিবসের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা সেনেটারী ইন্সপেক্টর লিয়াকত ভূইয়া প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..