• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা

জাহাঙ্গীর হোসেন / ৪৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম’র সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচীব – মো. নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।

সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, প্রোজেক্ট ম্যানেজার- ড. আস-সাবা হোসাইন ব্র‍্যাক জেলা সমন্বয়ক- সুমন চৌধুরী
জেলা ব্যাবস্থাপক – মো. শামীম আল মামুন খান।

সদর ব্র্যাক অফিসার- মাহমুদুল হাসান’র সঞ্চালনায় সভায় সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, পানিবাহিত রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যাসহ জনস্বাস্থ্য ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝড়ের কারনে বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই প্রেক্ষাপটে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি নতুন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প যা গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং সিডিসি-এর নেতৃত্বে এনএমপি/ডিজিএইচএস এর অধীনে পরিচালিত হচ্ছে। দেশের স্বাস্থ্যখাতে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, রোগ নজরদারি, প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থা এবং কমিউনিটি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..