• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে ব্র্যাকের “আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড রিডিউস জেন্ডার-বেইজ্‌ড ভায়োলেন্স” শীর্ষক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিশুদের জন্য নির্ভরযোগ্য প্রারম্ভিক বিকাশ এবং কমিউনিটি পর্যায়ে জেন্ডার-ভিত্তিক সহিংসতা (GBV) হ্রাসের লক্ষ্যে ব্র্যাকের নতুন প্রকল্পের সরকারি ও বেসরকারি অংশীজনদের নিয়ে এক “অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

অবহিতকরণ সভায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এ প্রকল্পের প্রজেক্ট লিড সাইফুর রহমান। এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ব্র্যাকের পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন) সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম হেড (ডেভেলপমেন্ট) মো: মোয়াজ্জেম হোসেন।
এ অবহিতকরণ সভা সমন্বয় করেছেন নারায়নগঞ্জ জেলা ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সুমন চৌধুরী।

প্রকল্পের মূল বিষয়বস্তু ও উদ্দেশ্যসমূহ:
প্রকল্পের নাম: “Early Childhood Development (ECD) and Reduce Gender-Based Violence (GBV) in Underserved and Substandard Urban Settlements”
মেয়াদ: ৫ বছর মেয়াদি বিশেষ উন্নয়নমূলক প্রকল্প।
শিশু দিবাযত্ন ও শিক্ষা: রিসোর্স সেন্টারের মাধ্যমে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য শিশু দিবাযত্ন (ডে-কেয়ার) সেবা, উপযুক্ত যত্ন, পুষ্টি এবং প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।
আইনি সহায়তা: শিশু ও তাদের পরিবারের সদস্যসহ কমিউনিটির মানুষের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান।
সচেতনতা সৃষ্টি: স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটিতে লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির তার বক্তব্যে বলেন “শিশু যদি ছোটবেলায় সহিংসতার শিকার হয় কিংবা সহিংস পরিবেশে বেড়ে ওঠে, তাহলে সেই সহিংসতার নেতিবাচক প্রভাব ও স্মৃতি তার মানসিক বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ডে-কেয়ারে শিশুরা খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মানসিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে ওঠে। আধুনিক সমাজে সহিংসতা প্রতিরোধে আমরা যেসব ক্ষেত্রে এখনো পিছিয়ে আছি, সেসব ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে শিশু বয়স থেকেই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও সহায়তা নিশ্চিত করা জরুরি।” তিনি প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি এর সফলতা কামনা করেন।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন-এর পরিচালক সাফি রহমান খান বলেন, “এ প্রকল্পের মাধ্যমে আমরা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি হোম-বেসড ডে-কেয়ার পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষতা ও সক্ষমতা তৈরি হবে এবং কমিউনিটিতে প্রকল্পটির দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব নিশ্চিত করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য ও পরামর্শের সমন্বয় তুলে ধরেন। তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিনিয়র সিভিল জাজ (জেলা লিগ্যাল এইড অফিসার), নীলা খাতুন, জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডা.শহীদুল ইসলাম খান স্বপন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল (জে.এম শাখা, আগ্নেয়াস্ত্র শাখা, উন্নয়ন শাখা, মূল্যায়ন ও পরিবীক্ষন, ফ্রন্ট ডেস্ক), মো: রাশেদুল হাসান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত), মডেল থানা, উপপরিচালক সমাজসেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রোগ্রাম অফিসার, নারায়নগঞ্জ সিটি করপোরেশন, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীফ মোঃ আরিফ মিহির, কমিশনার, জেলা রোভার স্কাউটস সহ জেলা প্রশাসন ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..