• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন / ৫৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে নারায়ণগঞ্জে অভিজ্ঞতাভিত্তিলক শিখন তরীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদম রসুল, দরগা ঘাট এলাকায় ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরী (পরিবেশ তরী, ইতিহাস তরী ও ডিজিটাল তরী)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিখন তরীগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বন্দর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাফি রহমান খান, পরিচালক, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ব্রিগেডিয়ার জেনারেল রাকিব আহমেদ (অবসরপ্রাপ্ত), পরিচালক, অপারেশন; সহযোগী পরিচালক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস; হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ, শিক্ষা কর্মসূচি, প্রধান কার্যালয় থেকে আগত প্রোগ্রাম হেড, প্রোগ্রাম ম্যানেজার ও ম্যানেজারবৃন্দ; ব্র্যাক নারায়ণগঞ্জ জেলার সহকর্মীবৃন্দ; বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা; রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতাভিত্তিক ও আনন্দময় শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..