• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দের নেতৃত্বে ও অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে মধ্যরাতেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।

এরই ধারাবাহিকতায় মহানবমীতে পুলিশ সুপার বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই উৎসব কেবল একটি পূজা নয়, এটি অশুভের ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। দেবী দুর্গা দুর্গতিনাশিনী, তিনি সকল অমঙ্গল দূর করে মর্ত্যলোকে শান্তি ও কল্যাণ বয়ে আনেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে ও ভক্তিভরে তার ধর্মীয় আচার পালন করতে পারে, সেজন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। ২৪০টি মণ্ডপের প্রতিটিতেই ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অপশক্তি যেন এই উৎসবের আনন্দ ম্লান করতে না পারে, সেজন্য আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..