• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সংবাদকর্মীদের কল্যাণ, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী। সার্বিক তত্ত্বাবধানে ও শুভেচ্ছা বক্তব্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..