• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন

জাহাঙ্গীর হোসেন / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর বাছাই পর্ব সম্প্ন হয়েছে।

আয়োজনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যেখানে তারা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ০৮ টি ক্রীড়া ইভেন্টে প্রায় ৪শ’ কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই ফতুল্লা পাইলট স্কুলে বাছাই পর্ব কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজকরা জানান, আগামী ২ মে
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর শুভ উদ্বোধন করবেন।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..