• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে আবারও কোভিডের টিকা প্রদান শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১

নারায়ণগঞ্জে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) চীনের সিনোফার্মের তৈরি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে জেলায় ১৮ হাজার ডোজ টিকা এসেছে। তবে এবার ছয়টি কেন্দ্রে নয়, কেবল কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে টিকা প্রদান করা হচ্ছে।
জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, জেলায় সিনোফার্মের তৈরি ১৮ হাজার ডোজ টিকা এসেছে। কেবল নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। তবে জেলার যেকোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করা ব্যক্তি এই কেন্দ্রে টিকাকার্ড হাতে নিয়ে আসলে টিকা পাবেন। প্রথম ডোজ নেওয়ার নির্দিষ্ট সময় পর দ্বিতীয় টিকা প্রদান করা হবে।
গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান অর্থ্যাৎ গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়। গত ২৫ মে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এক সপ্তাহ পূর্বেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার মজুদ শেষ হয়েছে। মজুদ না থাকায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে পারেননি অনেকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদুল বলেন, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে। অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ডোজ সরবরাহ করা হলে তাদের টিকা দেওয়া হবে। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে পরে দ্বিতীয় ডোজ হিসেবে সিনোফার্মের টিকা নেওয়া যাবে না।’
একাধিক ডোজের টিকা নেওয়ার ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে হয়। কোভিডের জন্য টিকার প্রথম ডোজ নেওয়ার পর অন্তত ৪ সপ্তাহ অপেক্ষা করতে হয়। এই সময়ের পূর্বে টিকা নেওয়া যাবে না। তবে এই সময়ের পর সময় দীর্ঘ হলেও কোনো সমস্যা নেই, বলেন ডা. জাহিদুল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..