• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা / ৭৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। ২৫ মে রবিবার এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।”

এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..