• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে স্বাস্থ্যকর জীবনধারা বিষয়ক কর্মশালা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্লান কর্মসূচীর আওতায় নারায়ণগঞ্জে ইমার্জিং ও রি-ইমার্জিং ডিজিজ ও স্বাস্থ্যকর জীবনধারা প্রচার ও সচেতনতা সৃষ্টি লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারী মাঠ পর্যায়ের কর্মচারী, ইমাম, পুরোহিত, সাংবাদিক, সমাজ সেবক ও এনজিও প্রতিনিধিগণের অংশগ্রহণে কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল হক এর উপস্থাপনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমূখ।

উক্ত কর্মশালা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় করেছেন বেসরকারি কনসালটিং ফার্ম আজমির ইন্টারন্যাশনাল।
পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল চত্বরে কর্মশালার বিষয়বস্তুর উপর একটি বিলবোর্ড স্থাপন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..