• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫

জাহাঙ্গীর হোসেন / ১১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জও পালিত হবে (১৮-২৪ আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত ০৭ (সাত) দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হচ্ছে- ক) ব্যানার ফেস্টুনসহযোগে সড়ক র‌্যালি, উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।খ) স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/ উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার/পদক প্রদান, গ) নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ঘ) মৎস্যচাষি, জেলে/ মৎস্যজীবীর সমন্বয়ে জেলা/উপজেলার মৎস্য সম্পদের স্বায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা, ঙ) জনবহুল স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন, চ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ছ) “মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা, জ) পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন, ঝ) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান প্রভূতি।
গৃহীত কর্মসূচিগুলো জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং মৎস্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে যথারীতি বাস্তবায়িত হবে।
আগামী ১৮ আগস্ট ২০২৫ . তারিখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।,

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সকল কর্মসূচিতে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্ত কাম্য।
“জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫” সফল হোক সার্থক হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..