• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

না.গঞ্জে নিউ ইয়র্কের চেয়েও ভালো রাস্তা তৈরি হচ্ছে: শামীম ওসমান এমপি

বিডিনিউজ আই ডেস্ক : / ১৮৬২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
শামীম ওসমান এমপি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে নিউ ইয়র্কের চেয়েও ভালো রাস্তা তৈরি হচ্ছে’। গত বুধবার (১৯ জুন) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা পার্টি হলে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। তবে নারায়ণগঞ্জের কোন রাস্তাটি এত ভালোভাবে তৈরি হচ্ছে, তা উল্লেখ করেননি সরকারদলীয় এই সাংসদ।
শামীম ওসমান বলেন, ‘সবাই বেঁচে থাকলে দু’বছর পর নিউ ইয়র্ক থেকে ঢাকায় অবতরণ করে গাড়ির গ্লাস নামিয়ে বাসায় ফিরতে পারবেন প্রফুল্লচিত্তে। একটু ধুলা-কণারও হদিস পাবেন না। মেকআপ নষ্ট হবে না। সেভাবেই করা হচ্ছে সবকিছু। বলতে পারি নিউ ইয়র্কের চেয়েও ভালো রাস্তা হচ্ছে নারায়ণগঞ্জে।’
যুক্তরাষ্ট্রে বসবাসরত নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সরকারদলীয় সাংসদ আরও বলেন, ‘নেত্রী শেখ হাসিনার আশীর্বাদে নারায়ণগঞ্জকে সর্বাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে এমন একটি শহরে পরিণত করতে চাই। এলাকার উন্নয়নে আমি একেক সময় একেক রূপ ধারণ করি। আবেদন-নিবেদনের এক পর্যায়ে পায়ে ধরতেও কসুর করি না।’
বিগত ২৫ বছর যাবৎ মসজিদ আর দেশের বাইরে রাজনৈতিক বক্তব্য দেন না উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘প্রবাসীরা দেশীয় রাজনীতির আবর্তে না থেকে নিজ নিজ স্বপ্নপূরণে আত্মনিয়োগ করাই শ্রেয়। কিন্তু সেটি খুব কম সময়েই দেখা যায়। রাজনীতি, আঞ্চলিকতা ইত্যাদি কারণে অনৈক্য বিরাজ করে কমিউনিটিতে। তা আমার কাম্য নয়। আমি আশা করি সবাই বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ থাকলে সবকিছুতে সম্প্রীতির বন্ধন সুসংহত থাকবে। প্রবাস প্রজন্মের চমৎকার ভবিষ্যত রচিত হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। তিনি মঞ্চে গানও পরিবেশন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..