• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের পক্ষে আনন্দ মিছিল করে আজমেরী ওসমানের কর্মী সর্মথকরা।

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের নামে ৩য় শীতলক্ষ্যা সেতুর নামকরণ করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের পক্ষে আনন্দ মিছিল করে আজমেরী ওসমানের কর্মী সর্মথকরা।

রোববার (১৩ জুন) বিকালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহমান রিপন। পরে মাসদাইর পৌর কবরস্থানে নাসিম ওসমানের সমাধিতে গিয়ে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, আক্তার নুর, যুবলীগ নেতা কাজি আমির, ব্যবসায়ী মুরশিদ, বন্দর যুব সংহতি নেতা শরিফ শাহ, জাতীয় ছাত্র সমাজ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু ও মহানগর এর সভাপতি মোঃ শাহ্ আলম সবুজ, সাইফুল, রোমান, শাকিল, নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, বাংলাদেশ বস্ত্র ও পোশাক জেলা সভাপতি সুমন দেওয়ান, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমতিয়াজ রহমান রাফি, আলম, নাছির, সুমন, রাতুল, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট সমিতি সাধারণ সম্পাদক মুরশিদ আলম খান, মোঃ মনির হোসেন, সনেটসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে দুইটি সড়ক ও একটি নির্মাণীধীন সেতু নারায়ণগঞ্জের আলোচিত ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিনজনের নামকরণে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সামসুজ্জোহা নামকরণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত মহাসড়কটি। তাছাড়া ভাষা সৈনিক বেগম নাগিনা জ্জোহার নামকরণে হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত সড়কটি। আর বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের নামে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..