• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান এর ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। মহাসড়কের প্রতিটি পয়েন্টে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও মোবাইল টিম সক্রিয় থাকবে। দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসন, জনদুর্ভোগ কমানো এবং ভিআইপি মুভমেন্ট নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ দায়িত্বে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..