• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

ফটো সাংবাদিক শ্যামল-সবুজের নেপাল যাত্রা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
ফটো সাংবাদিক শ্যামল-সবুজ

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নেপাল ফটো সাংবাদিকদের সংগঠন `ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস` এর আমন্ত্রণে নেপাল ভ্রমণে যাচ্ছেন নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক হাজী হাবিবুর রহমান শ্যামল ও মনিরুল ইসলাম সবুজ। হাবিবুর রহমান শ্যামল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি। মনিরুল ইসলাম সবুজ একই সংগঠনের সাধারণ সম্পাদক।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তাদের এই নেপাল যাত্রা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাসিম সিকদার ও সাধারণ সম্পাদক জীবন আমিরসহ দেশের মোট বারোজন ফটো সাংবাদিক আন্তর্জাতিক এই সফরে যাচ্ছেন। বুধবার সকাল নয়টায় বাংলাদেশ বিমানে করে তারা দেশ ছাড়বেন। সেখানে দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ `অ্যামাজিং বাংলাদেশ` নামের একটি আলোকচিত্র প্রদর্শনী, ফটো সাংবাদিকদের পুরস্কার বিতরণ, আলোকচিত্র কর্মশালায় অংশ নেবেন। ৬ দিনের ভ্রমণ শেষে আগামী ২৬ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন।নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকসহ সকলের কাছে তারা দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..