• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর এলাকার জাকিরের ছেলে, ধনিয়া কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শুভ ও তাঁর ছোট ভাই ছাত্রলীগকর্মী শিমুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ও কারাভোগের পর সম্প্রতি তাঁরা এলাকায় বিস্তারের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াচর এলাকার বাসিন্দা জাকিরের ছেলে শুভ ও তাঁর ছোট ভাই শিমুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বাবা জাকিরও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তাঁরা এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক ও অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর ৩৮/৬/২০২৬) গত ২ আগস্ট শুভ ও তাঁর ছোট ভাই শিমুলকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রায় এক মাস কারাভোগের পর তাঁরা জামিনে মুক্তি পান। তাঁদের বাবা জাকির শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দেন বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। জামিনে মুক্তির পর শুভ ও শিমুলের কর্মকাণ্ড নিয়ে এলাকায় নতুন করে অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায় সম্প্রতি শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজের পেছনে বিভিন্ন সময়ে গভীর রাত পর্যন্ত কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গোপন বৈঠক করেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ ও শিমুল দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে পুরোনো সহযোগীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..