• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

ফতুল্লায় প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

জাহাঙ্গীর হোসেন / ৭০১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।

দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শেষ দিন বিকেলে  প্রতিমা বিসর্জনের  স্থান নদীর তীরবর্তী ঘাট এসে পরিদর্শন করে গেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নরায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন প্রতিমা বিসর্জন ঘাটের শেষ  প্রস্ততি  দেখে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সহকারী কমিশনার (ভূমী) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমী)  সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম, ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আ. হালিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চোধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন১.২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার  উম্মে তাহেরা আঁখি ও পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জূন দাস প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..