• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে : খাদ্যমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ২১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী বলেও উল্লেখ করে তিনি।
আজ শুক্রবার নওগাঁ প্রেসক্লাবে এটিএন বাংলা টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।
পরে এটিএন বাংলার ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..