• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

বিজয়নগরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে একটি রেষ্টুরেন্টে আজ সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
বুধবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি-আল-ফারুক বাসস’কে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের (হেডকোয়ার্টার) থেকে ১০ টি এবং খিলগাঁও ফায়ারসার্ভিস থেকে ৩টি সহ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, বিজয়নগরের তিনতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, এই ভবনের নিচতলায় একটি খাবারের দোকান ও ভবনের উপর তলায় হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শো-রুম রয়েছে। অগ্নিকান্ড সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..