• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না.গঞ্জ সদর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা মূলক সভা না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৫ জুলাই) শেষ পর্যন্ত বিয়ে করবে না বলে অস্বীকার করায় ওই তরুণী তার বাবা-মাকে নিয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

অভিযুক্ত যুবকের নাম, রফিকুল ইসলাম (২৩)। জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত রফিকুলের সাথে জড়িত ছিলেন আরও কয়েকজন সঙ্গী।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার পর উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকার নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক হাওলাদার জানান, তরুণী অভিযোগে জানিয়েছে, ধর্ষণকারী রফিকুল ইসলাম তার প্রেমিক। পাশাপাশি তাদের বসবাস। সে মোল্লাপাড়ার ইয়াছিন মিয়ার ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে রফিকুল ওই তরুণীকে ইতোপূর্বে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

তিনি আরও জানান, সর্বশেষ ৯ জুন রফিক ওই তরুণীকে সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুরতে যান। পরে নয়াপাড়ার ইদ্রিসের পুকুরপাড়ে নিয়ে যুবকটি ফের বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাইলে তরুণী অস্বীকার করেন। এ সময় প্রেমিক রফিকুল জোর করে তরুণীকে ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে প্রতিশ্রুতি দেয় যে, ১৩ জুলাই তাকে বিয়ে করবে। নির্ধারিত দিনে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ব্যাপারে আড়াইহাজার তরুণী বাদী হয়ে শুক্রবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..